,

নিজামীর শুনানি পেছানোর আবেদন খারিজ

news-image

মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর করা আপিলের শুনানি পেছানোর আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে বুধবার এ আদেশ দেন। আজ আদালতে নিজামীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মো. মনির। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। সময় আবেদনের খারিজের বিষয়টি অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের জানিয়েছেন।
এর আগে গত ১৯ আগস্ট আপিল শুনানিতে সময়ের আবেদন করেন নিজামী। সে আবেদনে তিনি সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর এ মামলার আপিলের শুনানি পেছানোর জন্য দুই সপ্তাহের সময়ের আবেদন করেছিলেন। এ মামলার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে আবেদনটি করা হয়েছিল।এদিকে আজ সকালে আসামিপক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্রীয় প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে এই মামলার আপিলের পেপারবুক পড়তে বলেন আদালত। তখন অ্যাটর্নি জেনারেল পেপারবুক পড়া শুরু করেন। নিজামির আপিল আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগে আজ বুধবারের কার্যতালিকায় ৫ নম্বরে রাখা হয়েছিল।
এর আগে গত ১৮ আগস্ট আপিল শুনানির প্রস্তুতির জন্য আদালতের কাছে সময় চান নিজামীর আইনজীবীরা। সেদিন তার পক্ষে এ আবেদনটি জমা দেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন। ২০১৪ সালের ২৩ নভেম্বর দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন নিজামী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ