,

মাইক্রোবাসে ডাকাতিচেষ্টা : কুমিল্লায় গণপিটুনিতে ডাকাত নিহত

news-image

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাইক্রোবাস থামিয়ে ডাকাতির চেষ্টার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা। চান্দিনা থানার এসআই সাজেদুল ইসলাম পলাশ জানিয়েছেন, সোমবার ভোরে মহিচাইল-গজারিয়া এলাকায় মাধাইয়া-রহিমানগর সড়কে পিটুনির ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর সকালে তার মৃত্যু হয়। নিহত ইউনুছ মিয়া (৩২) চান্দিনার মহিচাইল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে এসআই সাজেদুল বলেন, ভোর পৌনে ৪টার দিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের পথ আটকে ডাকাতির চেষ্টা করছিল ইউনুছসহ কয়েকজন।


“ওই সময় যাত্রীরাসহ স্থানীয়রা মিলে তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে ইউনুছ। ক্ষুব্ধ জনতার পিটিনিতে গুরুতর আহত হয়। সাজেদুল জানান, চান্দিনা থানা পুলিশ ইউনুছকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। “সকাল ৯টার দিকে সেখানে তার মৃত্যু হয়।” ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শেষে এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও হত্যাকাণ্ডের দুটি মামলা দায়ের করা হবে বলেও এসআই সাজেদুল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে