বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ব্যাংকের পরিচালকের পদ হারালেন মির্জা আব্বাস

news-image

ফৌজদারি মালমার আসামি হওয়ার কারণে ঢাকা ব্যাংকের পরিচালক পদে মির্জা আব্বাসের পুনঃনিয়োগ আবেদন বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ঢাকা ব্যাংকের পরিচালক পদে মির্জা আব্বাসের পুনঃনিয়োগের বিষয়ে গত ২১শে মে ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দেয়। সে চিঠির বিপরীতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি ফৌজদারি মামলা রয়েছে। বর্তমানে তিনি অদৃশ্য। একজন অদৃশ্য মানুষকে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে রাখা বাংলাদেশ ব্যাংক সমীচীন মনে করেনি। তাই এখন থেকে তিনি ঢাকা ব্যাংকের পর্ষদে নেই। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকের নিয়মিত বৈঠকে অংশগ্রহণ করেন না এমন ব্যক্তিকে কেন পুনঃনিয়োগের অনুমোদন চাওয়া হয়েছে তা জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংক গত ১৪ই জুলাই ব্যাংকের চেয়ারম্যান রাশেদুর রহমানকে এ সংক্রান্ত চিঠি দেয়। আর বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে, ২০১৫ সালের ১০ই ফেব্রুয়ারি থেকে ১৭ই জুন পর্যন্ত অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১২টি সভা (২৩৭-২৪৮তম সভা) অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১১টিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন মির্জা আব্বাস। প্রসঙ্গত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ব্যাংকের পরিচালক মির্জা আব্বাসের বিরুদ্ধে ৩১টি ফৌজদারি মামলা রয়েছে। যেসব মামলায় তার অপরাধের প্রমাণ মিলেছে। এদিকে ব্যাংক কোম্পানি আইন-২০১৩ এর ১৫ ধারার ৬(ই) উপ-ধারায় বলা হয়েছে, কোন পরিচালকের বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলায় আদালতের রায়ে যদি কোন বিরূপ পর্যবেক্ষণ বা মন্তব্য থাকে তবে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা