বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনার হার্টের বয়স আপনার থেকে বেশি! হার্টের বারোটা বাজাতে ‘টপ টেন’ বদভ্যাস

news-image

আপনার বয়স কত, তা আপনি নিশ্চিত করে জানেন তো? না, মানে এমনটা নয় তো যে আপনি জানেন আপনার বয়স ৩৫ কিন্তু আদতে আপনি ৫০ বছর পেরিয়ে গেছেন! পড়ে মনে হচ্ছে, কী সব উল্টো পাল্টা লেখা হচ্ছে প্রথম সারির একটি খবরের সাইটে! তাহলে বলি, আপনার ধারণা ভুল, এবং এখানে যা লেখা হচ্ছে, সেটাই সত্যি। একটু খোলসা করে বলা যাক তাহলে। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কনট্রোল সম্প্রতি একটি সমীক্ষা করে দেখেছে বেশিরভাগ পুরুষের হৃদয় তাঁদের আসল বয়সের থেকে প্রায় আট বছরের বড় এবং নারীদের ক্ষেত্রে দেখা গেছে আসল বয়সের থেকে হৃদয়ের বয়স প্রায় সাড়ে পাঁচ বছর বেশি। আর যাঁদের হৃদরোগের সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে দেখা গিয়েছে আসল বয়সের থেকে হৃদয়ের বয়স ১০-১৫ বছর বেশি!

এবার বলবেন তো, এই সমীক্ষা তো বিদেশে হয়েছে, আমাদের মোটেই এমন কোনও সমস্যা নেই! এখানেও আপনাকে শুধরে দিতেই হচ্ছে। ভারতীয়দের অবস্থা আরও বেশি সংঙ্কটজনক। ডাক্তারদের মতে জিন ঘটিত কারণে ভারতীয়দের হৃদয়ের অবস্থা পশ্চিমীদের তুলনায় বেশি খারাপ। এর সঙ্গে রয়েছে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং অত্যধিক ধূমপানের প্রবণতা। সব মিলিয়ে ভারতীয়দের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা কয়েকগুণ বেশি।

এবার এমনটা কেন হচ্ছে, সেই প্রসঙ্গে আসা যাক। একজনের হৃদয়ের বয়স নির্ভর করে তাঁর কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর। তাঁর কার্ডিওভাস্কুলার সিস্টেম কতটা সুস্থ তা আবার নির্ভর করে কয়েকটি রিস্ক প্রোফাইলের উপরে। সেই তালিকায় রয়েছে উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ধূমপান, ডায়াবিটিস এবং ওবিসিটি। টাইমস অফ ইন্ডিয়া, এইসময়

ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক সায়েন্স বিভাগের প্রধান ডা অশোক শেঠ জানিয়েছেন, বয়স্কদের ক্ষেত্রে হার্টের আর্টারিতে ব্লকেজ পাওয়াটা স্বাভাবিক। কিন্তু চিন্তার বিষয় হল, এখন বেশিরভাগ কমবয়সি ছেলে-মেয়ে এবং মধ্যবয়স্কদের মধ্যে এর প্রবণতা বাড়ছে। আর এই ক্ষেত্রেই বিশেষ সাহায্য করতে পারে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তৈরি করা হার্ট এজ ক্যালকুলেটর। এতে আসন্ন বিপদ সম্পর্কে আগেই সচেতন হওয়া সম্ভব হবে।

জেনে নিন আপনার হার্টের বয়স: 

ডাক্তার এবং গবেষকদের মতে, এই সব 'risk' বা রোগের জন্যে দায়ী বর্তমান যুগের লাইফস্টাইল। সারাদিনের কর্মব্যস্ততার দোহাই দিয়ে বেশিরভাগ মানুষই এক্সারসাইজকে চিরতরে বিদায় জানিয়েছেন। এমনকি বিশেষ হাঁটাহাঁটি করাও তাঁদের পছন্দ নয়। সেই সঙ্গে তো রয়েছেই মদ্যপান, ধূমপান, খাওয়াদাওয়ার অনিয়ম।এবং মাত্রাতিরিক্ত স্ট্রেস ও টেনশন। সব মিলিয়ে সময়ের আগেই বুড়িয়ে যাচ্ছে আপনার শরীর। 


হার্টের বারোটা বাজাতে 'টপ টেন' বদভ্যাস  

১. অতিরিক্ত টেলিভিশন: একাধারে বহু সময় টেলিভিশনের সামনে বসে থাকার কারণে হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। দিনে চার ঘণ্টার বেশি টিভি দেখা স্ট্রোক ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে।
২. ডায়েট সোডা: 
গরমকালে ডায়েট সোডা খাওয়া বেশ আরামদায়ক মনে হতে পারে। কিন্তু প্রতিদিন সোডা পান হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। হৃদরোগ না থাকলেও হার্ট অ্যাটাকের আশঙ্কা সৃষ্টি হয় ডায়েট সোডার কারণে।
৩. অ্যালকোহলে আসক্তি: বিশেষজ্ঞদের মতে, রেড ওয়াইনে কিছু স্বাস্থ্য সুবিধা থাকলেও অতিরিক্ত খাওয়া হার্টের অবস্থা খারাপ করে দিতে পারে। অ্যালকোহল কখনোই হার্টের জন্য ভালো কিছু বয়ে আনে না।
৪. খুব কম বা বেশি ঘুমানো: বিজ্ঞানীদের মতে, পাঁচ ঘণ্টার কম ও ৯ ঘণ্টার বেশি নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে উঠলে তা হৃদরোগের কারণ হতে পারে।
hart1
৫. বিষণ্নতা: সবার জীবনেই দুশ্চিন্তা, বিষণ্নতা ইত্যাদি আসে। কিন্তু খুব ঘন ঘন বিষণ্নতায় আচ্ছন্ন হয়ে থাকলে হৃদযন্ত্রের স্বাস্থ্যহানি ঘটে।
৬. মাত্রাতিরিক্ত ব্যায়াম: সামর্থ্যের চেয়ে বেশি ব্যায়াম হৃদ-স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে অবসাদ ভর করে। মূর্ছা যাওয়ার আশঙ্কাও দেখা দেয়। সীমার বাইরে গিয়ে কখনো শরীরচর্চা করতে নেই। বরং যতটুকু পারবেন, এর চেয়ে কিছুটা কম ব্যায়াম করবেন।
৭. মুখের স্বাস্থ্যবিধি: মুখে দুর্গন্ধ বা অন্যান্য সমস্যা নিয়মিত থাকলে হৃদযন্ত্রের অবস্থা নাজুক হয়ে পড়তে পারে। মুখের ব্যাকটেরিয়া রক্তবাহী নালির মধ্য দিয়ে চলাচল করে। এগুলো নালিতে জমে চলার পথ সরু করে দেয়। ফলে রক্তপ্রবাহে সমস্যার সৃষ্টি হয়, যা হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর।
৮. বেশি খাওয়া: হৃদযন্ত্রের দুরবস্থার অন্যতম কারণ হতে পারে স্থূলতা। এ ছাড়া বেশি পরিমাণে খাওয়া, কোলেসটেরল ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে না চলার কারণে হৃদযন্ত্র অসুস্থ হয়ে পড়ে।
৯. ধূমপান: এর কথা বলার অপেক্ষা রাখে না। ধূমপায়ীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে।
১০. নাক ডাকা: বিরক্তিকর তো বটেই, এটা নিদ্রাহীনতার লক্ষ্মণও বটে। যারা ঘুমানোর সময় নাক ডাকে, তারা মূলত বিরতি দিয়ে দিয়ে নিঃশ্বাস নেয়। এতে যন্ত্রটি সুষ্ঠুভাবে রক্ত পাম্প করতে পারে না এবং উচ্চ রক্তচাপের সৃষ্টি হয়।
 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা