বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে টয়লেট থেকে ১৬ কেজি সোনা উদ্ধার, একজন আটক

news-image

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টয়লেট থেকে ১৬ কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন জোনের একটি টয়লেট থেকে এসব সোনা উদ্ধার করা হয়। টয়লেটের মধ্যে টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় ১৬ কেজি ওজনের সোনার বার ও গহনা পাওয়া যায়। নাম প্রকাশে অনীহা জানিয়ে এক কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত সোনার মধ্যে ১২টি বার ও বেশ কয়েকটি চেইন রয়েছে। প্রতিটি বারের ওজন এক কেজি এবং চেইনগুলোর ওজন চার কেজি।
এসব সোনার বাজারমূল্য আট কোটি টাকার মত বলে মঈনুল খান জানান। এ ঘটনায় জড়িত সন্দেহে বিমানবন্দর থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানালেও তার নাম-পরিচয় প্রকাশ করেননি শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা