শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে ১৫ই সেপ্টেম্বর থেকে ট্রেনের অগ্রিম টিকিট

news-image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট ১৫ই সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে। চলবে ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।  বৃহস্পতিবার রেলভবনে সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মুজিবুল হক এই তথ্য জানান। ঘোষিত তারিখ অনুযায়ী ট্রেনের ঢাকা ও চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার জন্য ১৫ই সেপ্টেম্বর দেয়া হবে ২০শে সেপ্টেম্বরের টিকিট, ১৬ই সেপ্টেম্বর দেয়া হবে ২১ই সেপ্টেম্বরের টিকিট, ১৭ই সেপ্টেম্বর বিক্রি হবে ২২ই সেপ্টেম্বরের  টিকিটি, ১৮ই সেপ্টেম্বর দেয়া হবে ২৩ই সেপ্টেম্বরের টিকিট এবং ১৯শে সেপ্টেম্বর বিক্রি হবে ২৪শে সেপ্টেম্বরের টিকিট। ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম স্টেশন থেকে পাওয়া যাবে এসব টিকিট। ঈদের পর ফেরার জন্য ২৩শে সেপ্টেম্বর বিক্রি হবে ২৭শে সেপ্টেম্বরের আগাম টিকিট, ২৪শে সেপ্টেম্বর পাওয়া যাবে ২৮শে সেপ্টেম্বরের টিকিট, ২৬শে সেপ্টেম্বর পাওয়া যাবে  ২৯শে ও ৩০শে সেপ্টেম্বরের টিকিট এবং ২৭শে সেপ্টেম্বর বিক্রি হবে ১লা অক্টোবরের টিকিট। ঈদের পরে রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় টিকিট বিক্রি হবে বলে জানান রেলমন্ত্রী।


মন্ত্রী জানান, কালোবাজারি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি ও স্থানীয় পুলিশ বিজিবি এবং র‌্যাব-এর সহযোগিতায় টিকিট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। এছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। রেল সূত্রে জানা গেছে, স্বাভাবিকভাবে প্রতিদিন বাংলাদেশ রেলওয়েতে প্রায় ১ লাখ ৮০ হাজার যাত্রী পরিবহন করা হয়ে থাকে। কিন্তু ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় ২ লাখ ৫০ হাজার যাত্রী পরিবহনের উদ্যোগ নেয়া হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার টিকিট বিক্রি হবে।  সূত্র জানায়, সব কটি ট্রেন মিলিয়ে তাপানুকূল (এসি) আসন ও বার্থ (শুয়ে যাওয়া ব্যবস্থা) আছে মাত্র এক হাজার ৮০২টি। এর মধ্যে মোবাইলে খুদেবার্তা (এসএমএস) ও ই-টিকিটের জন্য ২৫ শতাংশ বরাদ্দ থাকবে। এছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ শতাংশ বরাদ্দ থাকবে।

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু