বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার কাউন্সিলের নেতৃত্বে আওয়ামীপন্থী আইনজীবীরা

news-image

আইনজীবীদের তদারক সংস্থা বার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। কাউন্সিলের ১৪টি সদস্য পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) পেয়েছে ১১টি পদ। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) পেয়েছে তিনট পদ।


আইনজীবীদের তদারক সংস্থা বার কাউন্সিলের নেতৃত্ব গত তিন বছর বিএনপিপন্থী আইনজীবীদের নিয়ন্ত্রণে ছিল।
গত ২৬ অগাস্ট বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের পর প্রাথমিক গণনাতে সরকারসমর্থকরা এগিয়ে ছিল। রীতি অনুযায়ী বুধবার বার কাউন্সিলে সব ব্যালট এনে গণনা শেষে আজ বৃহস্পতিবার সকালে কাউন্সিলের চেয়ারম্যান অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। সাদা প্যানেল হিসেবে পরিচিত সমন্বয় পরিষদের প্রার্থীরা সাতটি সাধারণ সদস্য পদের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন।


সমন্বয় পরিষদের নেতৃত্বে থাকা ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ১৪ হাজার ৪৩ ভোট, আবদুল বাসেত মজুমদার ১৫ হাজার ১০৯ ভোট, আবদুল মতিন খসরু ১৪ হাজার ৪২৪ ভোট, জেড আই খান পান্না ১৩ হাজার ৭৮ ভোট এবং শ ম রেজাউল করিম ১৩ হাজার ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

নীল প্যানেল হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থীদের মধ্যে কেবল কাউন্সিলের বর্তমান ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ১৪ হাজার ২৫৯ ভোট এবং এম এম মাহবুব উদ্দিন খোকন ১৫ হাজার ৬৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হতে পেরেছেন। কাউন্সিলের ১৪টি সদস্য পদের মধ্যে বাকি সাতটি পদে প্রতিনিধি নির্বাচিত হন অঞ্চলভিত্তিক আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে। এর মধ্যে ছয়টিই জিতে নিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। সাদা প্যানেলের বিজয়ী এই ছয়জন হলেন- কাজী মো. নজীবুল্লাহ হিরু (গ্রুপ-এ), এইচ আর জাহিদ আনোয়ার (গ্রুপ-বি), মো. ইব্রাহীম হোসেন চৌধুরী (গ্রুপ -সি), পারভেজ আলম খান (গ্রুপ-ই), মো. ইয়াহিয়া (গ্রপ-এফ) ও মো. রেজাউল করিম-১ (গ্রুপ-জি)। আর নীল প্যানেলের প্রার্থীদের মধ্যে ডি-গ্রুপ থেকে কেবল কাইমুল হক কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন। সরাসরি ভোটে নির্বাচিত এই ১৪ জন পরে নিজেদের মধ্যে ভোটাভুটি করে বার কাউন্সিলের নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচন করবেন।

 গত ২৬ অগাস্ট সারা দেশের ৭৭টি কেন্দ্রে একযোগে বার কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ হয়। এতে মোট ভোটার ছিলেন ৪৩ হাজার ৩০২ জন। নির্বাচনে মোট ৬১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে ২০১২ সালে অনুষ্ঠিত বার কাউন্সিল নির্বাচনে এই ১৪ সদস্য পদের মধ্যে নয়টিতে বিএনপি সমর্থকরা এবং পাঁচটিতে আওয়ামী লীগ সমর্থকরা জয় পেয়েছিল। আর তাদের মধ্যে ভোটাভুটিতে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা