,

সংসদে লতিফ সিদ্দিকী, পদত্যাগ পত্র পেশ

news-image

দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে যোগ দিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এমপি আবদুল লতিফ সিদ্দিকী। হজ নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব ও আওয়ামী লীগের সদস্যপদ হারানো আবদুল লতিফ সিদ্দিকী সংসদে বক্তৃতা দিয়েছেন আজ মঙ্গলবার। ব্ক্তৃতা শেষে তিনি এমপি পদ থেকে পদত্যাগের পত্র জমাদের স্পিকারের কাছে।
নিজেই সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যে মঙ্গলবার সংসদ অধিবেশনে যান তিনি। স্পিকারের অনুমতি নিয়ে বক্তৃতাও দেন তিনি। মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন কক্ষে ঢোকেন লতিফ সিদ্দিকী। সন্ধ্যা ৭টার পর লতিফ সিদ্দিকী ঢোকার সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন না। লতিফ সিদ্দিকী ঢোকার সময় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের বিপক্ষে বক্তব্য রাখছিলেন। প্রথমে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ানোর জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলেও সাড়া পাননি লতিফ সিদ্দিকী। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, "মাননীয় সদস্য, আপনি একটু পরে কথা বলেন।" এর কিছুক্ষণ পর স্পিকারের সায় নিয়ে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বহিষ্কৃত এই সদস্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে