,

বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তা, রাজধানীবাসীর ভোগান্তি

news-image

রাজধানীতে দেড় ঘণ্টার টানা বৃষ্টিতে রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।  ডুবে গেছে প্রধান সড়ক ও অনেক এলাকার অলিগলি। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেক রাস্তায় যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। সকাল ১১টা থেকে রাজধানীতে টানা প্রায় দেড় ঘণ্টা মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির বেগ কিছুটা কমলেও বেলা একটার সময়ও বৃষ্টি পড়ছিল। বৃষ্টির কারণে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক, নিচু এলাকা পানিয়ে তলিয়ে যায়। সকালে মুষলধারে বৃষ্টির কারণে মালিবাগ,  মৌচাক, মগবাজার, রামপুরা, পুরান ঢাকার কিছু এলাকা ও এখানকার প্রধান প্রধান সড়কগুলো পানিতে ডুবে যায়। নগরের রূপসী বাংলা  হোটেল ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনের সড়কও পানিতে তলিয়ে যায়। ঝুম বৃষ্টিতে ঘরে থেকে বের হওয়া মানুষকে সড়কের পাশে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বিপণিবিতানে বৃষ্টি কমার অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মহাখালীতে একটি প্রাইভেট কার ও মৌচাক মোড়ে একটি সিএনজি চালিয়ে অটোরিকশার ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। 



আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে, সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ