,

কুড়িল ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস লেকে, আহত ২০

news-image

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে দ্রতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেকে পড়ে গেছে। এতে বাসটিতে থাকা অন্তত ২০ জন যাত্রী কমবেশী আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে খিলক্ষেত থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সায়দাবাদগামী তুরাগ পরিবহনের ওই বাসটি একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি ফ্লাইওভার থেকে নামার সময় পাশের লেকে পড়ে যায়। এসময় অন্তত ২০ যাত্রী কমবেশি আহত হন। তবে মারাত্মক আহত তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে বাসটি পাশের লেকে পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয়। পরে দুটি রেকারের সাহায্যে বাসটি লেক থেকে টেনে তোলা হয়। তবে এসময় বাসটির ভেতর কোন যাত্রী ছিল না এবং কোন নিহতের ঘটনা ঘটেনি। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ