চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। অ্যাকিলিস টেন্ডনের চোটে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ডান প্রান্তের ডিফেন্ডার সাদ উদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে শেষ দিকে চোট পান তিনি।
ম্যাচের ৮১ মিনিটে সাদকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তাঁর পরিবর্তে খেলতে নামেন রহমত মিয়া। চিকিৎসকদের প্রাথমিক মূল্যায়নে চ্যাম্পিয়নশিপের বাকি ম্যাচগুলোতে তাঁর খেলার সম্ভাবনা নেই।
দলের চিকিৎসক তুষার মাহমুদ জানিয়েছেন, সাদের অ্যাকিলিস টেন্ডনে সমস্যা দেখা গেছে। তাঁর এমআরআই পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর চোটের প্রকৃত মাত্রা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সহকারী কোচ হাসান আল মামুনের মতে, এ ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে সাধারণত ছয় থেকে আট মাস সময় লাগতে পারে। তবে সাদের ক্ষেত্রে পুনর্বাসনের সময় পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে।
এর আগে রক্ষণভাগে চোটের কারণে গ্রুপ পর্বের দুটি ম্যাচে খেলতে পারেননি তপু বর্মণ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও অনুপস্থিত ছিলেন বিশ্বনাথ ঘোষ। ফলে সাদের ছিটকে যাওয়া বাংলাদেশের রক্ষণভাগের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।
তবে ডান প্রান্তে বিকল্প খেলোয়াড় হিসেবে রয়েছেন তাজ উদ্দিন, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ ও তারিক রায়হান কাজী।
এদিকে অনুশীলনে ফিরেছেন তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। বৃহস্পতিবার সকালে দলের ১৭ জন খেলোয়াড় পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন। শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে থাকা ফুটবলাররা অবশ্য হোটেলে পুনরুদ্ধারমূলক অনুশীলন করেছেন।
আগামী শনিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন প্রথম সেমিফাইনালে লড়বে ভারত ও ভুটান।

এ জাতীয় আরও খবর

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

ইরানকে চাপে রাখতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ