প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের পরিকল্পনা

news-image

অনলাইন ডেস্ক : দেশজুড়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। এ ক্ষেত্রে উপজেলা সদর এলাকার ইউনিয়নগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে এবং নির্বাচন আয়োজনের উপযোগী হয়েছে, সেগুলো বিবেচনায় নিয়ে প্রথম ধাপের পরিকল্পনা সাজানো হচ্ছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়েই অধিকাংশ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করতে চায় কমিশন। পরবর্তী তিন ধাপে নির্বাচনের সংখ্যা তুলনামূলক কম থাকবে।

ইসি সচিব জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদগুলোর তালিকা চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।

এদিকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার আরও বিস্তৃত করার পরিকল্পনাও করছে নির্বাচন কমিশন। ছয় বছর বয়স থেকেই নাগরিকদের তথ্য নিবন্ধনের বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রাথমিক শিক্ষায় ভর্তির সময় সংগ্রহ করা তথ্য কাজে লাগিয়ে এ ডেটাবেইজ তৈরির বিষয়ে আলোচনা চলছে বলে জানান আখতার আহমেদ।

তিনি আরও স্পষ্ট করেন, ভবিষ্যতে কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনা নেই। তবে বর্তমানে অব্যবহৃত ইভিএমগুলো কীভাবে কাজে লাগানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন।

নির্বাচন আয়োজন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। ভোটার তালিকা চূড়ান্ত করার পাশাপাশি তিন ধরনের ব্যালট পেপার ছাপানোর প্রস্তুতি রাখা হয়েছে।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। জানুয়ারির পর দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির

ইসরায়েলে সরকার গঠনে কঠিন চ্যালেঞ্জে আইজেনকট

ভাটারায় স্কুলবাসে অগ্নিসংযোগ, ঢাবিতে হাতবোমা বিস্ফোরণ

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

পরীমণির জায়গায় অপু বিশ্বাস বা বুবলী!

পরীমণির আচরণে শিল্পীসমাজের সম্মান ক্ষুণ্ন: রিনা খান

নবীনগরে ৭ নভেম্বর উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত