শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার মানেই জাতির উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : শুধু জিপিএ-৫ কিংবা উচ্চশিক্ষার সনদ অর্জন করলেই একটি জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, শিক্ষার বিস্তারের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সোমবার (২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির প্রবণতা নিয়ে মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া জরুরি নয়। সবাই উচ্চশিক্ষা গ্রহণ করবেন না, একইভাবে সবাই শিক্ষকতা কিংবা গবেষণায় যুক্ত হবেন না। যারা জ্ঞানচর্চা, শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে অবদান রাখতে চান, তাদের জন্য উচ্চশিক্ষার সুযোগকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
শিক্ষিত বেকারত্বের ঝুঁকির বিষয়ে তিনি বলেন, কর্মসংস্থানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের একটি বড় অংশকে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দিতে হবে। তা না হলে শুধু সনদধারীর সংখ্যা বাড়বে, কিন্তু সেই অনুপাতে কর্মসংস্থান তৈরি হবে না।
বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় শুধু চাকরি পাওয়ার মাধ্যম নয়; বরং এটি হবে মুক্তচিন্তা, গবেষণা, মেধা বিকাশ ও নতুন জ্ঞান সৃষ্টির কেন্দ্র। কর্মমুখী শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষাকে জ্ঞান, প্রযুক্তি ও মেধানির্ভর করে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা সভা সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজনে অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

ক্ষমা চেয়েও লাভ হলো না এমবাপ্পের, চীনে বন্ধ রিয়ালের ম্যাচ

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

স্বর্ণের দাম বাড়ল, ভরি ২ লাখ ২০ হাজার টাকা ছাড়াল

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম চালু

শ্রমিক আন্দোলনে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে যাচ্ছে ‘মুরাসু

জামায়াত ছাড়লে তিন ভাগ হবে এনসিপি: আবু হানিফ

ইউক্রেন-রাশিয়ার অ্যাপে সাইবার হামলা

ইয়েমেনে বাস্তুচ্যুত ৩ লাখের বেশি মানুষ, বাড়ছে মানবিক সংকট

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৪৮

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন