টঙ্গীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় সবার অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬০), নাসিমা (৫০) ও তানিসা (১৬)। তাঁদের মধ্যে দুজন চাকরিজীবী এবং একজন শিক্ষার্থী।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে দগ্ধ অবস্থায় একই পরিবারের দুই নারীসহ তিনজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তানিসার ৮৬ শতাংশ পুড়ে গেছে।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তিনজনের অবস্থাই গুরুতর। তাঁদের চিকিৎসা চলছে











