,

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল করেছেন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের নেতাকর্মীরা। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সোমবার (১২ অক্টোবর) দিল্লিতে এ কর্মসূচি পালন করেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘চলো দিল্লি—গণতন্ত্রের জন্য মিছিল’ শীর্ষক কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী জোটের বিভিন্ন নেতাকর্মী অংশ নেন। দিল্লির কনট প্লেস ও বারাখাম্বা রোডের সংযোগস্থল থেকে মিছিল শুরু হয়। পরে কনট প্লেস থেকে মান্ডি হাউস পর্যন্ত এলাকায় বিক্ষোভকারীদের ভিড় ছড়িয়ে পড়ে।
কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি কয়েকটি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এর আগে কংগ্রেসের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্বে পরিবর্তন, সংবিধানের সুরক্ষা এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার সমালোচনা করে রাহুল গান্ধী অভিযোগ করেন, এর মাধ্যমে ভোট চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে বিরোধী জোটের পক্ষ থেকে আগে ভারতের প্রধান বিচারপতির কাছে চিঠি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। প্রধান বিচারপতি আবেদন আকারে বিষয়টি আদালতে উপস্থাপনের পরামর্শ দেওয়ার পর সুপ্রিম কোর্টে আবেদন জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিরোধী এই নেতা।
রাহুল গান্ধীর বক্তব্য, এ আন্দোলন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নেতার স্বার্থে নয়; বরং গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবাইকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
একই ইস্যুতে এর আগেও বিক্ষোভ হয়েছে দিল্লিতে। সে সময় বিপুলসংখ্যক আন্দোলনকারীকে আটক করেছিল পুলিশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনী অনিয়মের অভিযোগ নাকচ করেছে। তাদের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের মূল উদ্দেশ্য হলো অযোগ্য ভোটার এবং তালিকায় একাধিকবার অন্তর্ভুক্ত নাম বাদ দেওয়া।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত