,

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

news-image

অনলাইন ডেস্ক : ২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার নীতির ক্ষুদ্র অর্থনৈতিক ভিত্তি নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করে।
পুরস্কারপ্রাপ্ত রবার্ট ই. হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। অন্যদিকে মাইকেল উডফোর্ড নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
পুরস্কার কমিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান জন হাসলারের মতে, দুই অর্থনীতিবিদের গবেষণা এমন একটি তাত্ত্বিক কাঠামো গড়ে তুলতে সহায়তা করেছে, যা অনুসরণ করে বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক নীতি প্রণয়ন করে থাকে। জ্বালানি সংকট কিংবা পরিবারের ভোগব্যয়ে আকস্মিক পরিবর্তনের মতো পরিস্থিতিতে অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় তাদের গবেষণা নীতিনির্ধারকদের সহায়তা করতে পারে।
অর্থনীতির ওঠানামা নিয়ন্ত্রণে কার্যকর নীতি গ্রহণের বিষয়টি তাদের গবেষণায় বিশেষ গুরুত্ব পেয়েছে। উপযুক্ত রাজস্ব ও মুদ্রানীতির মাধ্যমে অর্থনৈতিক মন্দা এবং অতিরিক্ত প্রবৃদ্ধির নেতিবাচক প্রভাব কমানোর ক্ষেত্রেও এ গবেষণা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
এবারের পুরস্কারের মোট অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। দুই বিজয়ীর মধ্যে এ অর্থ সমানভাবে ভাগ করে দেওয়া হবে, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ।
অর্থনীতিতে এই পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনৈতিক বিজ্ঞানে সেরিগেস রিক্সব্যাংক পুরস্কার’। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ১৯৬৮ সালে এটি চালু করে। আলফ্রেড নোবেলের মূল উইলে অর্থনীতির কোনো পুরস্কারের উল্লেখ ছিল না। তবে ১৯৬৯ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতি বছর ১০ ডিসেম্বর অন্যান্য নোবেল পুরস্কারের সঙ্গে অর্থনীতির পুরস্কারও আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত