,

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’-এ সেরা নায়কের পুরস্কার জিতেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার অভিনীত ‘বরবাদ’ নির্বাচিত হয়েছে সেরা সিনেমা হিসেবে। এ ছাড়া চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত অঙ্গনে অবদানের জন্য পুরস্কার পেয়েছেন বাংলাদেশের একাধিক তারকা।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্কের ইভাঞ্জেল চার্চের পার্টি হলে বসে এবারের আসর। ‘শো-টাইম মিউজিক’-এর আয়োজনে দীর্ঘ ২৫ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান।
এবারের আয়োজনে সাতটি বিভাগে মোট ৩৭ জন শিল্পীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা এবং বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি সামাজিক সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।
চলচ্চিত্র বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রায়হান রাফি। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তমা মির্জা এবং সেরা খলনায়কের স্বীকৃতি পেয়েছেন মিশা সওদাগর। শিল্পকলা ও সংস্কৃতিতে অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন আফজাল হোসেন। অন্যদিকে, গণমাধ্যম ও বিনোদন জগতে অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
টেলিভিশন বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ফারহান আহমেদ জোভান। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অর্চিতা স্পর্শিয়া। জনপ্রিয়তার ভিত্তিতে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন সামিরা খান মাহি ও ফাল্গুনী রহমান জলি।
সংগীত বিভাগে সেরা কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন শাহ মাহবুব। সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন অঙ্কন ইয়াসমিন। এ ছাড়া ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, মিলা ইসলাম ও ইবরার টিপুসহ আরও কয়েকজন সংগীতশিল্পী পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলা চলচ্চিত্র, সংগীত ও সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি পরিচিতি লাভ করবে।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত