,

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

news-image

অনলাইন ডেস্ক : জনপ্রশাসন সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগসের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন।
বৈঠকে বাংলাদেশে ইউএনডিপির চলমান কার্যক্রম এবং জনপ্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে গভর্ন্যান্স ইনোভেশন, সরকারি খাতের সংস্কার, বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য সহজ ও কার্যকর সেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) সঙ্গে সংস্থাটির অংশীদারত্ব এবং চলমান উদ্যোগ সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। এ অংশীদারত্বের মাধ্যমে আরও জনবান্ধব, জবাবদিহিমূলক ও তথ্য-প্রমাণভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্য তুলে ধরা হয়। পাশাপাশি ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও দুই পক্ষ বিস্তারিত আলোচনা করে।
বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে সহযোগিতা অব্যাহত রাখায় ইউএনডিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি সংস্থাটিকে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করেন।
উপদেষ্টা বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে নাগরিক-কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন এবং সরকারি সেবা সহজ করার ক্ষেত্রেও ইউএনডিপির সহায়তা চান। এ ছাড়া জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অন্যদিকে, বাংলাদেশের বর্তমান সরকারের অগ্রাধিকার এবং সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে ইউএনডিপি। বিশেষ করে প্রশাসনিক উদ্ভাবন, সরকারি খাতের সংস্কার, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিকদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে সংস্থাটি কাজ করতে আগ্রহী বলে জানায়।
বৈঠকে ইউএনডিপির উপআবাসিক প্রতিনিধি সোনালী দায়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং এসআইপিএস প্রকল্পের ব্যবস্থাপক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলোয়ার হোসেন বৈঠকে অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত