,

নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : “কন্যাশিশুর হাসি হোক আগামীর শক্তি, তার স্বপ্নেই গড়ে উঠুক সমৃদ্ধির ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নবীনগর প্রেসক্লাবের সভাপতি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা নিশ্চিতকরণ এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা গেলে তারাই ভবিষ্যতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরা হয়।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক