,

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

news-image

শ্যামা প্রসাদ চক্রবর্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুল মান্নান। অনুষ্ঠানের উদ্বোধন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসীর মহিউদ্দিন অপু।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. মাকসুদুল ইসলাম মাসুদ, মো. শরীফ শওকত ওসমান, মোহাম্মদ আল মামুন, মাসুদ রানা, আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, ডা. মহিন আহাম্মেদ, হাসিবুল হাদিস শাহীন, দুলাল চন্দ্র সাহা, মেহেদী জাফর দস্তগীর, মো. আলাউদ্দিন, জুয়েল রানা, মো. হামুদ মিয়া, হাজী মো. ওবাইদুল হক অবিদ ও মোহাম্মদ সুলতান আহাম্মেদসহ অন্যান্য অতিথি।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করার পাশাপাশি তাদের মেধা, মনন ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক