,

হরমুজ প্রণালি খোলার শর্তে মার্কিন জবাব মানতে নারাজ ইরান

news-image

অনলাইন ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের দেওয়া সাতটি শর্তের জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াকে ‘অপর্যাপ্ত’ বলে আখ্যা দিয়েছেন দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনতে সাত দফা শর্ত দিয়েছিল তেহরান। ইরানের দাবি, এসব শর্ত পূরণ করা হলে সাত দিনের মধ্যে প্রণালিটি খুলে দেওয়া সম্ভব। পরে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটির জবাব দেয় ওয়াশিংটন।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, মার্কিন জবাবে কিছু শর্ত মেনে নেওয়ার ইঙ্গিত থাকলেও গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। এসব অস্পষ্টতা দূর করতে যুক্তরাষ্ট্রকে আরও পরিষ্কার অবস্থান জানাতে হবে।
রেজায়ির ভাষ্য অনুযায়ী, ইরান তাদের সাতটি শর্তের বিষয়ে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়েছে। শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া কিংবা এ বিষয়ে কোনো আলোচনা করার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, তেহরান এখন আর ওয়াশিংটনের নতুন জবাবের অপেক্ষায় নেই। এদিকে এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস।
এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে ইরান জানিয়েছিল, উপসাগরীয় অঞ্চলে ভেঙে পড়া যুদ্ধবিরতি পুনর্বহালের সর্বশেষ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাব তারা পেয়েছে। এর কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের প্রস্তাবটি তিনি প্রত্যাখ্যান করেছেন।
ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা চলছে। এ প্রক্রিয়ায় কাতারসহ কয়েকটি দেশ মধ্যস্থতা করছে।
বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংঘাত শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হতো। ফলে প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

 

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা