,

করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের করাচি শহরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশের কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন এবং নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
করাচির কমিশনার সৈয়দ হাসান নকভি স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও গোলচত্বরে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির কারণে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও প্রকাশ করেছে প্রশাসন।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং রোগীদের হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।
এ পরিস্থিতি মোকাবিলায় করাচি বিভাগের আওতাধীন এলাকায় পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ১১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে। এ সময় পাঁচজনের বেশি মানুষের অংশগ্রহণে বিক্ষোভ, সমাবেশ, অবস্থান কর্মসূচি ও মিছিল আয়োজন, আহ্বান, পরিচালনা কিংবা এসব কর্মসূচিতে অংশ নেওয়া যাবে না।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, জনশান্তি বজায় রাখা, সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের পাশাপাশি জরুরি সেবার নির্বিঘ্ন চলাচল বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের জন্য মিছিল, সমাবেশ, অবস্থান কর্মসূচি এবং প্রকাশ্যে অস্ত্র বহন বা প্রদর্শনসহ বিভিন্ন কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

 

এ জাতীয় আরও খবর

মারা গেছেন অভিনেত্রী নাসিমা খান

দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে প্রস্তুত বিএনপি: রিজভী

ইউপি নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে ইসির বৈঠক

ঢাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সৌদিতে হামলার পর আতঙ্কে প্রবাসীরা, রেমিট্যান্সে প্রভাবের শঙ্কা

ঢাকা-দাম্মাম রুটে আটকেপড়াদের বিকল্প ব্যবস্থায় সৌদি নেওয়ার উদ্যোগ

নারীর ক্ষমতায়নে পরিবারকে যুক্ত করার তাগিদ ববি হাজ্জাজের

নারী-শিশুর প্রতি সহিংসতায় কঠোর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

ব্রেক্সিট গণভোটে রাশিয়ার হস্তক্ষেপের দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর

উত্তরায় জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিল্লিতে বিক্ষোভের জন্য নতুন তিন স্থান নির্ধারণ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় কানাডা