,

ঐশ্বরিয়ার সঙ্গে সানি লিওন!

news-image

জনপ্রিয়তার হিসেবে বলিউডে সানি লিওনের অবস্থান পোক্ত হয়েছে এরই মধ্যে। যদিও সর্বক্ষেত্রে নিজের অতীত ইতিহাস এখনো ছাপিয়ে যেতে পারেননি সাবেক এই পর্ণস্টার। বিভিন্ন সময়ে শোনা যায়, বলিউডের সামনের সারির তারকারা রাজি হন না সানির সঙ্গে পর্দা ভাগাভাগি করতে কিংবা বনেদী প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও খুব একটা আগ্রহ দেখাচ্ছে না তার প্রতি। এবার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটতে চলল বলে! শোনা যাচ্ছে, করণ জোহরের নতুন সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকার সঙ্গে একই ফ্রেমে দেখা মিলবে সানির! অবশ্য এরই মধ্যে অক্ষয় কুমার অভিনীত ও প্রভুদেবা পরিচালিত 'সিং ইজ ব্লিং' সিনেমায় সানি লিওন কাজ করেছেন অতিথি চরিত্রে। অতিথি হিসেবেই করণ জোহরের ধর্ম প্রোডাকশনের নতুন সিনেমায় জায়গা পেয়েছেন তিনি। এরই মধ্যে নাকি এ বিষয়ক চুক্তিও সই হয়ে গেছে। 
বলিউডের খ্যাতিমান প্রযোজনা প্রতিষ্ঠান ধর্ম প্রোডাকশনের কর্ণধার করণ। নিজের পরিচালিত ও প্রযোজিত সিনেমার কলাকুশলী বাছাইয়ে বরাবরই খুব খুঁতখুঁতে তিনি। সানি লিওনের মতো শিল্পীর প্রতি শুরুতে তেমন আগ্রহ তিনি দেখাননি। কিন্তু শেষ পর্যন্ত কুশলী করণও মেনে নিয়েছেন, বক্সঅফিসে সানি লিওনও প্রভাব ফেলতে পেরেছেন। তাই নিজের আগামী সিনেমায় একটি অতিথি চরিত্রের মাধ্যমে আলোচিত/সমালোচিত এই তারকাকে কাজে নিয়েছেন তিনি। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানানো হয়নি বিস্তারিত কোনো তথ্য। তবে জানা গেছে, ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর ও আনুশকা শর্মা অভিনয় করবেন নতুন এই সিনেমায়। 
অতিথি চরিত্র তেমন বিরাট কোনো অর্জন নয় বটে, তবে বলিউডবোদ্ধারা বলছেন- এই সিনেমায় কাজের মাধ্যমে সানি লিওন ঠাঁই পাচ্ছেন বড় প্রতিষ্ঠানের ছায়াতলে। সুফলও পাবেন তাতে। যথারীতি এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য কারো জানা যায়নি। সূত্র: ডিএনএ, টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে