,

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন

news-image

জেলার তারাকান্দা উপজেলায় বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন যাত্রী। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- ময়মনসিংহ শহরের খোকনের ছেলে সাজু (৩০) ও রায়হান (২৫)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ মোল্লা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের বাগুন্দা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান ও ১৫জন আহত হন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে আরো দুইজনের মৃত্যু হয়। তিনি জানান, চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ