বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসএফ সদস্যের রহস্যজনক মৃত্যু, ১৩ বাংলাদেশী আটক

news-image

সাতক্ষীরার গাজিপুর সীমান্তের বিপরীতে ভারতের পাকিরডাঙ্গা কালুতলা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে বিএসএফ সদস্যের মৃতদেহ স্থানীয় একটি ব্রিজের নিচে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এদিকে এ ঘটনায় বিএসএফ বাংলাদেশের ১৩ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় দুই সীমান্তে চাপা উত্তেজনা বিরাজ করছে।


বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরাস্থ ৩৮ ব্যাটেলিয়ন অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি জানান, সোমবার সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ এই তথ্য দিয়েছে।
বিএসএফএর বরাত দিয়ে বিজিবি অধিনায়ক আরও জানান, গতকাল রোববার রাতে বিএসএফের পাকিরডাঙ্গা কালুতলা  ক্যাম্পের সদস্য গোবিন্দ সিং সীমান্তে টহলে ছিলেন। এর কোনো এক সময় তিনি মারা যান। তিনি জানান, অসুস্থতার কারণে পানিতে পড়ে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন। অপরদিকে বিএসএফ'এর  দাবি তাকে পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে বিএসএফ ১৩ বাংলাদেশিকে গ্রেফতার করে বসিরহাট থানা পুলিশে সোপর্দ করেছে। এদিকে এ ঘটনা নিয়ে  ভোমরায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন- বিজিবি অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি ও ভারতের পক্ষে ছিলেন- বিএসএফএর ১৪৪ ব্যাটেলিয়ন কমান্ডান্ট শ্রী রত্নেশ্বর কুমার। বিজিবি গ্রেফতার হওয়া বাংলাদেশিদের ফেরত দেওয়ার দাবি জানালেও বিএসএফ আইনি প্রক্রিয়ার কথা জানিয়েছে। 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা