রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু নির্যাতন বন্ধের আহ্বান ইউনিসেফের

news-image
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে শিশুদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতা ও নৃশংস ঘটনার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থাটি বলেছে, শিশুদের ওপর বর্বরতা কোনোভাবেই চলতে পারে না এবং এসব অপরাধ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে সাম্প্রতিক ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোতে শোক ও উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, যেসব জায়গায় শিশুদের সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই তারা সহিংসতার শিকার হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

সংস্থাটি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, চলতি বছর নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন ও সহিংস অপরাধ বেড়ে যাওয়ায় দেশজুড়ে শিশু সুরক্ষা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে।

ইউনিসেফের মতে, অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে অভিযোগ গ্রহণ, আইনি সহায়তা, শিশুবান্ধব পুলিশি ব্যবস্থা, বিচারপ্রক্রিয়া এবং সামাজিক সুরক্ষা কার্যক্রমে বিদ্যমান ঘাটতি দ্রুত দূর করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নারী ও শিশুদের জন্য মানসিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র ও পাড়া-মহল্লায় জবাবদিহি বাড়াতে হবে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, সমাজ নীরব থাকলে সহিংসতা আরও ছড়িয়ে পড়ে। তাই নির্যাতন বা শোষণের ঘটনা ঘটলে সবাইকে এগিয়ে এসে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮-এর কথাও উল্লেখ করা হয়।

ইউনিসেফ আরও জানায়, নির্যাতনের শিকার নারী ও শিশুদের পরিচয়, ছবি বা ভিডিও প্রকাশ করা নতুন করে তাদের মানসিকভাবে আঘাত করার শামিল। এসব তথ্য ছড়িয়ে দেওয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতির শেষাংশে বলা হয়, প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সমাজের সব স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের