রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’

news-image
আদালত প্রতিবেদক : জুলাই আন্দোলনে রাজধানীর বাড্ডায় সোহেলী তামান্না হত্যাচেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানির সময় আদালতে আবেগঘন বক্তব্য দেন বিথী। তিনি বলেন, “এভাবে মামলা দিয়ে হয়রানি করার চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন।” একই সঙ্গে তিনি দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নন এবং শুধুমাত্র বাবার পরিচয়ের কারণেই বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে।

বিথী আদালতকে জানান, তার ১৩ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। তিনি চাকরি করে জীবন চালান এবং একের পর এক মামলার খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। এছাড়া জুলাই আন্দোলনের সময় তিনি সিলেটে পার্টটাইম চাকরিতে ছিলেন বলেও দাবি করেন।

তিনি আরও বলেন, বাবাকে দেখতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। একজন মেয়ে হিসেবে বাবার সঙ্গে দেখা করতে যাওয়াটা স্বাভাবিক বলেও আদালতের কাছে উল্লেখ করেন তিনি।

এর আগে গত ১৫ মে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আমিনুর রহমান তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে কারাগার থেকে আদালতে হাজির করা হলে শুনানি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় সোহেলী তামান্না গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি ভাটারা থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে খাদিজা ইয়াসমিন বিথীকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি