বিশ্বকাপের নিরাপত্তায় ৩২ লাখ ডলারের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি

news-image
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের জননিরাপত্তা বিভাগ প্রায় ৩২ লাখ ডলারের উন্নত ড্রোন প্রতিরোধ প্রযুক্তি সংগ্রহ করেছে।

এই প্রযুক্তি ব্যবহার করে বড় আয়োজন ও গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে অনুমতিহীন বা ঝুঁকিপূর্ণ ড্রোন শনাক্ত, অনুসরণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ড্রোন শনাক্তকরণের পাশাপাশি জননিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে হুমকি সৃষ্টি করা ড্রোনকে নিরাপদে নিষ্ক্রিয় করার ক্ষমতাও এতে থাকবে।

কর্নেল ফ্রিম্যান মার্টিন জানান, “বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক আয়োজন লাখো দর্শক আনে এবং জননিরাপত্তা রক্ষায় বিশাল চাপ তৈরি করে। তাই আমরা উন্নত প্রযুক্তি মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত।”

২০২৬ বিশ্বকাপের আয়োজক শহর ডালাস ও হিউস্টন। প্রযুক্তিটি স্থায়ী ও চলন্ত অবস্থায় ব্যবহার করা যাবে। রেডিও তরঙ্গ পর্যবেক্ষণ ও ফেডারেল দূরবর্তী শনাক্তকরণ সংকেতের মাধ্যমে ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

টেক্সাস জননিরাপত্তা বিভাগ আরও জানিয়েছে, এই উদ্যোগ ভবিষ্যতের বড় আয়োজনের জন্যও সহায়ক হবে এবং সব কার্যক্রম যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী পরিচালিত হবে। ড্রোন ব্যবহারকারীদেরও নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি