,

কুমিল্লায় পুলিশের সঙ্গে ডাকাতদলের গুলির ঘটনায় নিহত ১

news-image

কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আ. কাদের (৩৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। নিহত ওই ডাকাত জেলার মনোহরগঞ্জ উপজেলার বড়নীকুণ্ডু গ্রামের শাহাদাৎ হোসেনের পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ ৮ ডাকাত সদস্যকে আটক করেছে। 
 
শনিবার ভোর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার লাকসাম রোডের পেরুল এলাকায় এই ঘটনা ঘটে। ডিবির এস. আই শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৩টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার লাকসাম রোডের পেরুল এলাকায় ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে সড়কে টহলরহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস.আই শাহ কামাল আকন্দ ও এস.আই সহিদুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে ডাকাত দলের সঙ্গে তাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ডাকাত আবদুল কাদের মারা যায়ন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ নেয়ামত উল্লাহ, সহিদুল ইসলাম, নোমান মিয়া, শৌরভ, জাহাঙ্গীর, জামাল, জুয়েল ও বাবুলকে আটক করা হয়। এ বিষয়ে ডিবির এস. আই শাহ কামাল আকন্দ জানান, নিহত ডাকাত আবদুল কাদেরের বিরুদ্ধে লাকসাম ও মনোহরগঞ্জসহ জেলার বিভিন্ন থানায় অন্তত ৯টি ডাকাতির মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি এলজি, ১টি বিদেশি শটগান, ৩টি ছুরি এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে