রাজধানীতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী
রাজধানীর তেজগাঁয়ে এক কিশোরী (১৩) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। রাত সোয়া তিনটার দিকে তেজগাঁও থানার পুলিশের সহকারী পরিদর্শক (এসআই) মশিউর রহমান তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। তবে কে বা কারা তাকে ধর্ষণ করল সে ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তার চিকিৎসা চলছে।











