বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫তম বিসিএস পরীক্ষা ১ সেপ্টেম্বর

news-image

আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ৩৫তম বিসিএস এর লিখিত পরীক্ষা। এজন্য পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীর ১৫টি কেন্দ্রে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরীক্ষা কেন্দ্রের ভেতরে ও বাইরের আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া ১৫ জন কর্মকর্তা ১ সেপ্টেম্বর রাজধানীর ১৫টি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।


কেন্দ্রগুলো হলো- মোহাম্মদপুর শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মানিকমিয়া অ্যাভিনিউ সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলানগর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়, আজিমপুর গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা শিক্ষাবোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মিরপুর-১, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সেকশন-২, ঢাকা কলেজ, ধানমন্ডি গভ:বয়েজ হাইস্কুল ধানমন্ডি, তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল তেজগাঁও, পূর্ব শেওড়াপাড়া হাজী আশ্রাফ আলী হাইস্কুল এবং তেজগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ফার্মগেট।
জানা গেছে, এবার ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে চার ঘণ্টা, আর ১০০ নম্বরের পরীক্ষা হবে তিন ঘণ্টাব্যাপী। লিখিত পরীক্ষায় গড় পাস নম্বর ন্যূনতম ৫০ শতাংশ। কোনো প্রার্থী ৩০ নম্বরের কম পেলে তিনি উক্ত বিষয়ে কোনো নম্বর পাননি বলে গণ্য হবে।
পরীক্ষা কেন্দ্রে বই- পুস্তক, ব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনোরূপ ইলেকট্রনিক যোগাযোগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হল গেটে পরীক্ষার্থীদের তল্লাশি চালানো হবে। এ ধরনের কোনো ডিভাইস পাওয়ার গেলে তার প্রার্থিতা বাতিল করবে পিএসসি।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা