,

যাদের জনসম্পৃক্ততা নেই, তারা কীভাবে নিশ্চিত জয়ের কথা বলছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস প্রশ্ন তুলে বলেছেন, ‘৭৭ সাল থেকে আমি এ এলাকায় নির্বাচন করে আসছি। নির্বাচনের আগে কখনো নিশ্চিত করে বলতে পারিনি আমি জয়লাভ করব। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হয়ে এখনো বলতে পারব না আমি নিশ্চিত জয়ী হব। অথচ, যারা কখনো নির্বাচন করে নাই। জনসম্পৃক্ততা নেই, নিজ এলাকায় পরিচিত নয়, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে কখনোই জড়িত ছিল না, তারা কী করে বলে নিশ্চিত জিতবে!’

আজ সোমবার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিকেলে তিনি শাহজাহানপুর ইনকামট্যাক্স কলোনী ও এর আশপাশের মার্কেট এলাকায় ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেন মির্জা আব্বাস। রাতে তিনি শাহজাহানপুর জাহাজ বিল্ডিং রোড এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় এবং গণসংযোগ করবেন।

মির্জা আব্বাস বলেন, যারা কখনোই জয়ী হবার কথা নয়, তারা নাকি জিতেই আছে। এতে আমি সন্দিহান, তারা নির্বাচনে কারচুপি করবে কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তাভাবনা করছে।’

নারীসমাজকে নিয়ে সম্প্রতি জামায়াত আমিরের বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি (জামায়াত আমির) এর আগেও বেফাঁস মন্তব্য করেছেন। উনি অভিজ্ঞ ও বিজ্ঞ লোক। বেসিক্যালি উনি জাসদ করতেন। তিনিসহ সিনিয়র তিনজনই অন্যদল থেকে জামায়াতে এসেছেন। উনারা জামায়াতে এসে ভাবসাব এমন যে, এমনকিছু না বললে মানুষ কী করে বুঝবে তারা জামায়াত করে। তাই নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করার মতো সাহস পায়।’

মির্জা আব্বাস বলেন, ‘যদিও তারা বলছে তাদের আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি এত দ্রুত সময়ের মধ্যে ফেরত পাওয়া যায় আমি জানতাম না।’

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ