বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বদলে যাচ্ছে র‌্যাবের নাম

news-image

অনলাইন ডেস্ক : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নাম বদলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বদলে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) রাখা হবে। র‌্যাবের নাম পরিবর্তনে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। র‌্যাবের পোশাকও পরিবর্তন হয়েছে। আপনাদেরও তা কিন্তু একবার দেখানো হয়েছিল। এই পোশাকগুলো বানানো শুরু হয়েছে। হয়তো সামনের সপ্তাহে দেখবেন ডিজি গায়ে দিয়ে বসে আছে।’

তিনি আরও বলেন, আগের আইনে র‌্যাবের যে কাজ ছিল তা পরিবর্তন করে র‌্যাবের কাজেও পরিবর্তন আনা হবে। ইতিমধ্যে দেড় বছরে র‌্যাবের কাজের পরিবর্তন এসেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, র‍্যাব গঠনের প্রাথমিক পর্যায়ে এ বাহিনীর নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। তবে পরবর্তীতে র‍্যাব নামে এই ফোর্সটি আত্মপ্রকাশ করে। ২০০৪ সালে র‍্যাব গঠিত হয়। ২২ বছর পর এবার এই নামটি বদলে ফেলা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘বলিউড স্টাইলে’ ধরা দিলেন মিম

নেটিজেনদের কটাক্ষের শিকার কারিনা কাপুর

লিটন-শান্তদের খেলা ফ্রিতে দেখতে পারবেন যারা

নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই : সেনাপ্রধান

ঢাকা-চট্টগ্রামে ভূকম্পন অনুভূত

রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে : আসিফ মাহমুদ

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তির ঘোষণা, কমছে শুল্ক

দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

এবারের নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী

৬ আর্থিক প্রতিষ্ঠানকে অবসায়নের সিদ্ধান্ত

‎সাবেক সচিব আবু আলম শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা