রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

news-image

অলনাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হো‌সেন বলেছেন, ‘১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল। আমার মনে হয় এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে।’

আজ রোববার রাজধানীর একটি হো‌টে‌লে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ প্রত্যাশার কথা জানান উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ‘কো‌নো নির্বাচই শা‌ন্তিপূর্ণভা‌বে করা যায়‌নি। কো‌নো না কোনো ঝা‌মেলা ছিল। এবার এখন পর্যন্ত কিছু ঘটনা ঘ‌টে‌ছে এবং সেগু‌লোর বিষ‌য়ে ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। বিশ্বাস‌যোগ্য নির্বাচনা করা গুরত্বপূর্ণ। নির্বাচন শা‌ন্তিপূর্ণভা‌বে সম্পন্ন হ‌বে, মানুষ তার ভোটা‌ধিকার প্রয়োগ কর‌তে পার‌বে।’

গণভোটের বিষয়ে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, ‘হ্যাঁ ভোট নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। জামায়াত-এনসিপি আগেই হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। আর পরে বিএনপির চেয়ারম্যান হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন।’

তি‌নি আরও ব‌লেন, ‘হ্যাঁ ভোটে মানুষ ভোট দেবে দলের কথা শুনে। এখন বড় বড় দলগুলো যেহেতু হ্যাঁ ভোটের পক্ষে বলেছে, হ্যাঁ ভোট খুব সহজেই হবে বলে আমার মনে হয়।’

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেয়ে প্রয়োজনীয় ভিসা নেওয়ার জন্য এরইমধ্যে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। তবে আমি এখ‌নো পাসপোর্ট হস্তান্তর করি‌নি।’

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল