,

শীতের শেষে উত্তপ্ত রাজধানীর কাঁচাবাজার

অনলাইন ডেস্ক : শীতের ভরা মৌসুমে সবজির দাম কিছুটা স্বস্তিদায়ক থাকলেও, মৌসুমের শেষ দিকে এসে সরবরাহ কমার অজুহাতে আবারও অস্থির হয়ে উঠেছে বাজার। মাত্র দুই-তিন সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মিরপুর ও যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। এ ছাড়া, শালগম প্রতি কেজি ৬০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ২০ টাকা, মুলা প্রতি কেজি ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা এবং গাজর প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। জাতভেদে শিম প্রতি কেজি ৪০ থেকে ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ টাকা এবং ব্রকলি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের কাঁচাবাজারে আসা রিপন সরকার সবজির বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গত সপ্তাহে যে ফুলকপি ২০-৩০ টাকায় কিনেছি, আজ তার দাম চাওয়া হচ্ছে ৫০ টাকা। অনেক দরদাম করে শেষ পর্যন্ত ৪৫ টাকায় কিনতে হলো। এ ছাড়া, প্রতি মুঠো পেঁয়াজের কলি আগে ১৫ টাকায় কিনতাম, আজ তা ২০ টাকা নিল। এভাবে প্রতিটি সবজির দামই আজ বেশ বাড়তি দেখছি।

মাসুম হান্নান নামের আরেকজন ক্রেতাও বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ সপ্তাহে দেখছি সবজির দাম কেজিতে প্রায় ১৫ থেকে ২০ টাকা বেড়ে গেছে। শীত শেষ হয়ে আসছে বলেই হয়তো বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন। এ সময় তিনি বাজারের অস্থিরতা রোধে নিয়মিত মনিটরিং জোরদার করার দাবি জানান।

রামপুরা কাঁচাবাজারের সবজি বিক্রেতা হাসিব রহমান বলেন, প্রতি বছর শীতের ভরা মৌসুমে সবজির সরবরাহ প্রচুর থাকে বলে দাম কম থাকে। কিন্তু শীত শেষ হয়ে আসায় এখন সরবরাহ কমে গেছে। বর্তমানে আমাদের পাইকারি বাজার থেকেই প্রতিটি সবজি ২০ থেকে ৪০ টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। পাইকারিতে দাম বাড়ার কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ