রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড পরিমাণ বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক : স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮৬ হাজার ০১ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে রুপার দামও ৮১৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৮ হাজার ৫৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১৬ হাজার ৫১৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে,১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১৩ হাজার ২৩৯ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১১ হাজার ৩১৪ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

এর আগে গতকাল বুধবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়। তার আগের দিন গত মঙ্গলবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে, আজ বাড়ানোর ফলে ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৫৭ টাকা বাড়িয়ে ৮ হাজার ১৬৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬৪১ টাকা বাড়িয়ে ৬ হাজার ৯৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪৬৬ টাকা বাড়িয়ে ৫ হাজার ২৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আমাদের সময়/জেআই

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল