রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের পোস্টার মুদ্রণ না করতে ছাপাখানাকে কড়া নির্দেশ ইসির

news-image

অনলাইন প্রতিবেদক : পরিবেশ দূষণরোধে এবারই প্রথম পোস্টারবিহীন নির্বাচনি প্রচারণা চলমান। তবে কিছু কিছু জায়গায় পোস্টার দৃষ্টিগোচর হয়েছে নির্বাচন কমিশনের। এমতাবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো পোস্টার মুদ্রণ না করতে সারাদেশের ছাপাখানাগুলোকে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন নির্দেশনাটি বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছেন বলে জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করা সংক্রান্ত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় বলা হয়েছে।

এ অবস্থায় নির্বাচনি প্রচারণায় কোনো প্রার্থী যাতে পোস্টার না ব্যবহার করেন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনি পোস্টার মুদ্রণ বন্ধ রাখতে ছাপাখানাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য প্রশাসনিক ব্যবস্থা নিতে বলেছে ইসি।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা