,

সশস্ত্র বাহিনী বেতন কমিটির চূড়ান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টার হাতে

news-image

অনলাইন প্রতিবেদক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে কমিটির সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান অর্থ উপদেষ্টার কাছে এ প্রতিবেদন পেশ করেন। এসময় সঙ্গে কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চূড়ান্ত প্রতিবেদন গ্রহণকালে অর্থ উপদেষ্টা সশস্ত্র বাহিনী বেতন কমিটির সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে কষ্টসহিষ্ণু ও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫ গঠনের সদয় অনুমোদন দেন। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে সভাপতি করে এ কমিটি গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ