রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকই হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রতিনিধি: নুর

news-image

অনলাইন ডেস্ক ; নৌকা ও ধানের শীষের প্রতিনিধি হিসেবে ট্রাকের পক্ষে ভোট চাইলেন পটুয়াখালী-৩ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার কালিকাপুর মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সভায় এ আহ্বান জানান তিনি।

নুর বলেন, ‘বিএনপি তো অফিশিয়ালি গণঅধিকার পরিষদকে এই আসনে সমর্থন দিয়েছে। এই অঞ্চলে বিশেষ করে বিগত নির্বাচনগুলোতে নৌকা ও ধানের শীষের নির্বাচন হতো। এবার ব্যালটে নৌকা নাই, ধানের শীষ নাই, ট্রাকই হচ্ছে নৌকা এবং ধানের শীষের প্রতিনিধি।’

তিনি বলেন, ‘এলাকার সন্তান হিসেবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে, যেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য আজকে সারা বাংলাদেশে নির্বাচন করার সুযোগ থাকলেও আমরা এই জনপদে ছুটে এসেছি, আপনারা আমার পাশে থাকবেন।’

ভোটারদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, ‘আপনারা যদি পাশে থাকেন, ইনশাআল্লাহ আমি এটুকু বলতে পারি, এই মাগরিবের সময় আল্লাহর প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে। আল্লাহ কোনো কাজের প্রতি নাকচ হননি, আল্লাহর রহমত ছিল। ২৮ বছর পরে ডাকসু নির্বাচনে আমাদের পেছনে মিছিল করার জন্য ৫০টি ছেলেমেয়ে পাইনি। কিন্তু ১১ হাজার ভোট পেয়েছিলাম। ইনশাআল্লাহ গলাচিপা-দশমিনায় ও ওই দীর্ঘ ২৮ বছরে অনুষ্ঠিত হওয়ার ডাকসু নির্বাচনের মতোই ট্রাক মার্কার আরেকটি বিজয় এবং ইতিহাস সৃষ্টি হবে।’

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল