,

জম্মু-কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী সদস্যদের বহনকারী গাড়ি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়েছে। আজ বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের দোদায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১০ ভারতীয় সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ সেনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সেনাদের বহনকারী একটি বুলেটপ্রুফ গাড়ি বাদেরাও-চাম্বার দিকে অপারেশনে যাচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি।

জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক্স-এ দেওয়া পোস্টে লেখেন, ‘দোদার দুভার্গ্যজনক দুর্ঘটনায় নিহত ১০ ভারতীয় সেনার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমরা সব সময় আমাদের সেনাদের অসাধারণ সেবা ও সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণে রাখব। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

তিনি আরও লেখেন, ‘এই দুঃখের সময় পুরো নিহতদের পরিবারের প্রতি সংহতি ও সহায়তার ব্যাপারে ঐক্যবদ্ধ। আহত ১০ সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ভারতীয় সেনার পক্ষ থেকেও এক্স-এ দেওয়া এক পোস্টে এ দুর্ঘটনার তথ্য জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু