,

বাবুবাজারের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ১৭

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর বাবুবাজারের আরমানিটোলা এলাকার একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। এ সময় ভবনটির বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৮টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। এ ঘটনার ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

কাজী নজমুজ্জামান এক ব্রিফিংয়ে বলেন, ভবনটির নিচের অংশ বাণিজ্যিক এবং ওপরের অংশ আবাসিক হওয়ায় ঝুঁকি বিবেচনায় অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয়। সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে বিকল্প সিঁড়ি ও অডিও ডিভাইস ব্যবহার করা হয়।

তিনি জানান, অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের প্রতিটি তলা তল্লাশি করে নিশ্চিত হন যে কেউ ভেতরে আটকে নেই। এ সময় বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে যারা ছিল তারা বলছিল শর্ট সার্কিট। কিন্তু এ বিষয়ে আমাদের কোনো তথ্য নেই। এই বিষয়ে আমাদের একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্ত কমিটির মাধ্যমে আগুনের কারণ এবং ক্ষতি সম্পর্কে জানতে পারবো।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক