রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ শিক্ষা উপদেষ্টার

news-image

অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। শনিবার (২০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, শহিদ শরিফ ওসমান হাদির শাহাদাতের হৃদয়বিদারক ঘটনায় যখন সমগ্র জাতি শোকাহত, তখন এই ঘটনাকে অপব্যবহার করে কিছু সংখ্যক উগ্র ও অবিবেচক গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এতে বলা হয়, এই গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘদিনের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা চালিয়েছে, সেখানে অগ্নিসংযোগ করেছে এবং প্রতিষ্ঠানটির বহু সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস করেছে। ছায়ানটের পরিচালনায় ওই ভবনে নালন্দা নামে যে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়, এই হামলায় সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষা উপদেষ্টা এসব ঘটনার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি সাংস্কৃতিক সংগঠন উদীচীর কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগেরও নিন্দা জানান। বাংলাদেশের দুটি সংবাদপত্র-প্রথম আলো ও ডেইলি স্টার-এর কার্যালয়ে সংঘটিত হামলা এবং দেশের প্রবীণ ও সাহসী সাংবাদিক নুরুল কবীরকে অপদস্থ করার হীন কর্মকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেন সি আর আবরার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বার্থান্বেষী মহলের এ ধরনের কার্যকলাপ জুলাই আন্দোলনের চেতনাকে কলুষিত করার অপপ্রয়াসই শুধু নয়, এর ফলে বাংলাদেশবিরোধী ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশঙ্কাও দেখা দিতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০