রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদ হাদির কবর দেখতে বিকেল থেকেই জনস্রোত, উত্তাল শাহবাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদির দাফন সম্পন্নের পর বিকেল থেকেই তার কবর দেখতে শাহবাগে আসছেন হাজারও মানুষ। এরই মধ্যে শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

হাদি হত্যার প্রতিবাদে ও দায়ীদের গ্রেপ্তার-বিচারের দাবিতে তারা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি’; ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব’; ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’; ‘বিচার বিচার বিচার,হাদি হত্যার বিচার চাই’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চায় বাংলাদেশ’- এসব স্লোগানে প্রকম্পিত হয়ে পুরো শাহবাগ এলাকা।

এদিকে, জনতার সমাবেশের অদূরেই অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য। শহিদ হাদির কবরের পাশেও মোতায়েন করা হয়েছে পুলিশ ও বিজিবি সদস্যদের।

এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পর বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরিফ ওসমান হাদিকে শায়িত করা হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াুদুর রহমান, ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাসহ হাদির পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

শহীদ হাদি

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল