,

হাদিকে দেখতে ঢাকায় পরিবার, গ্রামের বাড়িতে চুরি

news-image

ঝালকাঠি প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে। এসময় তাদের পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

শুক্রবার দিবাগত রাতে নলছিটি উপজেলার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের খাসমহলের বাড়িতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।

প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ বলেন,‘আমি ভোররাতে নামাজের জন্য বের হলে ওসমান হাদির বাড়ির পিছনে দুজনকে দেখতে পাই। তাদের সন্দেহ হলে দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়।’

বাসা দেখাশোনার দায়িত্বে থাকা প্রতিবেশী জান্নাতি আক্তার বলেন, ‘সকালে বাসার সামনে একটি গামছায় মোড়ানো টাকা পরিত্যক্ত অবস্থায় পেয়ে তার বড়বোন ফাতেমা বেগমকে জানাই। খবর পেয়ে তার বড় বোন এসে বাসায় ঢুকে দেখতে পান ঘরেরর আলমারি ভাঙা। আলমারিতে থাকা নগদ টাকা চোর নিয়েছে বলে জানিয়েছেন।’

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো প্রাথমিক তদন্ত চলমান আছে। আমরা তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক