রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তস্নাত ইতিহাস যেন আমরা ভুলে না যাই: সালাহউদ্দিন

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের ভোট পাওয়ার আশায় একটি দল তাদের কুকীর্তি নিয়ে কথা বলে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘রক্তস্নাত ইতিহাস যেন আমরা ভুলে না যাই, আওয়ামী লীগের দুর্নীতি যেন আমরা ভুলে না যাই। যারা হেলিকপ্টার থেকে গুলি করে ছাত্র-জনতাকে মেরেছে, তাদের যেন আমরা ভুলে না যাই।’

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘মানুষ গণতন্ত্রের মুক্তি চেয়েছে, হারানো মানবাধিকার ও মৌলিক অধিকারের মুক্তি চেয়েছে। যার সমষ্টিগত ফল চব্বিশের গণঅভ্যুত্থান।’

এই অভ্যুত্থান শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল নয় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘২০০৯ থেকে ২৪ সাল পর্যন্ত বহু রক্ত দিতে হয়েছে। রক্তের সোপান মাড়িয়ে আমরা গণতন্ত্রের বিজয় ছিনিয়ে এনেছি।’

এ সময় আওয়ামী লীগের হত্যাযজ্ঞ, দুর্নীতির ইতিহাস জাতিকে না ভোলার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, আগামী নির্বাচনে অপরিকল্পিত বা আবেগী হয়ে নয়, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে চায় বিএনপি।

এ ক্ষেত্রে বিএনপির ৩১ দফা জাতির মুক্তির সনদের একটি নির্যাস বলে উল্লেখ করেন এই নেতা। তিনি বলেন, ‘যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে আমরা যে ৩১ দফা প্রণয়ন করেছি, তা বাংলাদেশের মহাকাব্যে পরিণত হয়েছে।’

সভায় একটি দলের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যাদের ইতিহাস সবসময় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, ’৪৭ থেকে ’৭১ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল তাদের কথাও আমাদের বলতে হবে। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, তাদের কাছে ধর্মের বড়ি বিক্রি করা যাবে না।’

 

এ জাতীয় আরও খবর

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল

রামিসা হত্যা: দায় স্বীকার করে জেল আপিল আসামি সোহেল রানার