রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলার উপকূল থেকে তেলের ট্যাংকার জব্দ করলো যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার উপকূল থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১০ ডিসেম্বর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার উপকূল থেকে আমরা একটি ট্যাংকার জব্দ করেছি। এটি বেশ বড় আকারের, আসলে এখন পর্যন্ত আটক হওয়ার সবচেয়ে বড়।’

বিবিসি বলছে, ২০১৯ সাল থেকে বলবৎ মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে এই প্রথম ভেনেজুয়েলার কোনো তেলবাহী কার্গো জব্দ হলো। ট্রাম্প বারবার ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উত্থাপন করেছেন। গত কয়েক মাস ধরে ট্রাম্পের নির্দেশে সামরিক উপস্থিতি বৃদ্ধির পর ভেনেজুয়েলার বিরুদ্ধে এটি ট্রাম্প প্রশাসনের প্রথম কোনো সরাসরি পদক্ষেপ।

এদিকে মার্কিন সরকারের কাজে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে ভেনেজুয়েলা বলেছে, এভাবে জনসম্মুখে চৌর্যবৃত্তি করেছে যুক্তরাষ্ট্র এবং তাদের কাজ আন্তর্জাতিক জলদস্যুতার পর্যায়ে পড়ে। পুরো ঘটনাটি আন্তর্জাতিক সংস্থাগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও উল্লেখ করেছে তারা।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ এনেছে এবং সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট মাদুরোকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা জোরদার করেছে।

এদিকে ভেনেজুয়েলা উপকূলে তেলের ট্যাংকার জব্দের ঘটনার পর বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে গেছে। কারণ স্বল্পমেয়াদী সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, এই পদক্ষেপ জাহাজ চলাচল হুমকির মুখে ফেলতে পারে এবং ভেনেজুয়েলার তেল রপ্তানি আরও ব্যাহত হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

সাবেক আইজিপি বেনজীরকে গ্রেপ্তার

সাইনবোর্ড লাগাতে গিয়ে দগ্ধ ৩ শিক্ষার্থী

খুলনায় মসজিদে ঢুকে গুলি, আহত ২

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়াকে নিয়ে গবেষণা আরও বাড়ানো দরকার: ফখরুল

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

দেশে নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

২৮ বছর পর বিশ্বকাপে ফিরে পয়েন্ট টেবিলে ব্রাজিলকে টপকাল স্কটল্যান্ড

প্রথম ম্যাচ ড্রয়ে শুরু হলে বিশ্বকাপ জিততে পারে না ব্রাজিল