,

নরসিংদীতে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা স্বারাষ্ট্র উপদেষ্টার

news-image

নরসিংদী প্রতিনিধি : স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নরসিংদীর আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে শীঘ্রই সেনা, পুলিশসহ যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হবে।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যেই কারাগার থেকে লুণ্ঠিত বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে, অপরাধীরাও আইনের আওতায় এসেছে।’

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদীর পুলিশলানসে জেলা পুলিশের অস্ত্রাগার, হাসপাতাল, রেশনসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পূর্বে যেখানে টেঁটা ব্যবহৃত হতো, সেখানে আধুনিক অস্ত্রের ব্যবহার বেড়েছে। যেহেতু সেখানে সন্ত্রাসী-অপরাধীদের আড্ডা অনেক বেশি, সেখানে কম্বিং অভিযনের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা হবে।’

নির্বাচন নিয়ে জনগণের মতোই স্বরাষ্ট্র উপদেষ্টার ভাবনার পাশাপাশি পুলিশের মনবল বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি। সেই সঙ্গে পুলিশের প্রশিক্ষণের মান বৃদ্ধির তাগিদ দেন তিনি।

এছাড়াও জেলা কারাগার পরিদর্শন, জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক