,

সাভারে তরুণী গণধর্ষণের শিকার: আটক ৪

news-image

রাজধানী ঢাকার অদূরে সাভার আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় এক তরুণী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণ শেষে ধর্ষকরা ওই তরুণীর কাছে থাকা টাকা ও মোবাইলফোন নিয়ে পালিয়ে যায়।


এ ঘটনায় ওই তরুণীর অভিযোগে রবিবার রাতে আশুলিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের সঙ্গে জড়িত সন্দেহে চার যুবককে আটক করেছে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়। আটকরা হলেন- আশুলিয়া থানার পাড়াগ্রাম এলাকার মজিবর বেপারির ছেলে মো. অকলাক বেপারি (২৭), আমান দেওয়ানের ছেলে রিয়াদ দেওয়ান (২২), সাধুপাড়া এলাকার মো. আলী শশুরের ছেলে রাকিব ওরফে বাদল (২৭) ও একই থানার নিশ্চিন্তপুর এলাকার লিয়াকত আলী মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (২৪)।


আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই তরুণী শনিবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর থেকে মিরপুরের নিজ বাসায় ফিলছিলেন। ফেরার পথে চার বখাটে তাকে জোরপূর্বক একটি ফাঁকা বাড়িতে নিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে এবং মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের একটি ক্লিনিকে ভর্তি করে।’ তিনি বলেন, ‘পরে ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাতে চার ধর্ষককে আটক করা হয়।’ তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে বলেও জানান এসআই সেলিম রেজা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ