,

ছিনতাইকারী সন্দেহে জাবি শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ

news-image

ছিনতাইকারী সন্দেহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪০তম ব্যাচের দেবাশিস জিৎ। তিনি শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র।

জানা যায়, মীর মশাররফ হলের আবাসিক ছাত্র ও ছাত্রলীগ কর্মী রবিউল ইসলাম (নগর ও অঞ্চল পরিকল্পনা) তার বান্ধবীকে নিয়ে কেন্দ্রীয় খেলার মাঠের পাশে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জিৎ এসে এখানে বসে থাকার কারণ জানতে চাইলে কথা কাটাকাটির এক পর্যায় হলের ছাত্রলীগ কর্মীদের ফোনে ডেকে আনেন রবিউল। পরে ছিনতাইকারী সন্দেহে হলের (১০-১২) জন ছাত্রলীগকর্মী তাকে রড-পাইপ দিয়ে বেধড়ক পেটায়।
ছাত্রলীগকর্মী রবিউল ইসলাম জানান, ব্যাগ ধরে টান দিলে আমি তাকে ধরে রেখে, হলে ফোন দেই। আর ওই ছেলের (জিৎ) কাছে চাকু ছিল বলে ছিনতাইকারী হিসেবে তাকে চড় থাপ্পর দেয়া হয় বলেও তিনি দাবি করেন। আহত দেবাশিস জিৎ-এর বন্ধুরা জানান, জিৎ-এর মানসিক সমস্যা রয়েছে। সে বাড়ি থেকে পালিয়ে ক্যাম্পাসে চলে এসেছে। তার মা-বাবা তাকে খুঁজছে। জাবি চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত ডা. আবু তাহের জানান, নাকের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তা এ এস এম জিন্নাহ জানান, কেন্দ্রীয় খেলার মাঠের পাশ থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ