,

পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় চার কনস্টেবল নিহত,আহত ১১

news-image

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পুলিশের পিকআপভ্যান ট্রেনের ধাক্কায় চার কনস্টেবল নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছে পুলিশের আরও ১১ সদস্য।
উপজেলার ঢেলাপীঢ় রেলক্রসিংয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সৈয়দপুর থানার কনস্টেবল শামসুল হক, মাইদুল ইসলাম, শরিফুল ইসলাম ও ফারুক হোসেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর আবু তাহের জানান, নীলফামারী থেকে ঢাকা যাওয়ার পথে ঢেলাপীঢ় রেলক্রসিংয়ে সৈয়দপুর থানা পুলিশের একটি পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। ঘটনাস্থলে ভ্যানে থাকা পুলিশ সদস্য শামসুল হক নিহত হন। এরপর হাসপাতালে নেওয়ার পথে মাইদুল ইসলামের মৃত্যু হয়। এ ছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে কনস্টেবল শরিফুল ইসলাম এবং শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফারুকের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে